শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

কেনিয়ায় স্কুলে ‘পদদলিত’ হয়ে ১৪ শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট

কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে রাজধানী নাইরোবির উত্তরপশ্চিমে কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সময় ৫টার দিকে শিশুরা স্কুল ছুটির পর ক্লাস থেকে বের হয়ে বাসায় ফেরার সময় এ ঘটনা ঘটে। খবর রিয়টার্সের। এ ঘটনায় আহত আরও প্রায় ৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

কীভাবে পদদলনের ঘটনাটি ঘটলো তা এখনও পরিষ্কার হয়নি। ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন কাকামেগার পুলিশ কমান্ডার ডেভিড কাবেনা । কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা সরু একটি সিঁড়ি দিয়ে নামার সময় সেটি ভেঙে পড়ে।

 

যারা মারা গেছে তাদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছে কেনিয়ার শিক্ষা মন্ত্রণালয়। গেল সেপ্টেম্বরে নাইরোবির একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ধসে আট শিশু নিহত ও ৬৯ শিশু আহত হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023