শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

বাংলাদেশকে এখনই টিকা দেবে না বলে স্পষ্ট জানালো ভারত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৪ জুন, ২০২১

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশসহ আপাতত কোনো দেশকেই করোনার টিকা দিতে পারবে না বলে স্পষ্ট জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

 

তিনি বলেন, ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তাই আমরা দেশে টিকার উৎপাদন বাড়ানোর পাশপাশি আমদানিরও চেষ্টা করছি। সেখানে বাংলাদেশ ও নেপালে টিকা রপ্তানির করার প্রশ্নই ওঠে না। এ নিয়ে প্রশ্ন ওঠাও ঠিক না।

 

ভারতের কূটনৈতিক বিশ্লেষকরাও বলছেন, বাংলাদেশকে টিকা না দেয়ার সিদ্ধান্ত সঠিক।

 

এদিকে করোনা টিকা দেয়া না নেয়া প্রসঙ্গে বাংলাদেশ শুরু থেকেই বলে আসছে, ভারতের আশ্বাসের প্রেক্ষিতে বাংলাদেশ অন্য কোনও দেশের দিকে তাকায়নি। এমনকি প্রাথমিকভাবে চীনকেও ফিরিয়ে দেয়া হয়েছিল। যদিও পরবর্তীতে উপায় না দেখে সেই চীনেরই দ্বারস্থ হতে হয়েছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদে বলেছিলেন, করোনাভাইরাসের টিকা সংগ্রহের পাশাপাশি দেশে উৎপাদনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023