শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

বিল গেটসের সঙ্গে বিচ্ছেদের পর নির্জন দ্বীপে মেলিন্ডা, প্রতিদিন ভাড়া এক কোটি ১১ লাখ!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১

ডেস্ক রিপোর্ট

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নিজের মতো সময় কাটাতে চান মেলিন্ডা গেটস। আর এ জন্য তিনি বেছে নিয়েছেন ক্যারিবিয়ানের গ্রানাডার অন্তর্গত একটি নির্জন দ্বীপকে।

 

তিনি যে দ্বীপে গিয়ে উঠেছেন তার ভাড়ার অঙ্ক শুনলে চোখ কপালে ওঠার মতো। মেলিন্ডা এই দ্বীপে থাকার জন্য প্রতিদিন ভাড়া দিচ্ছেন এক লাখ ৩২ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় এক কোটি ১১ লাখ টাকা।

 

বিশ্বের প্রতিটি বিত্তবান মানুষের কাছেই এই দ্বীপটি জনপ্রিয়। গ্রানাডা বিমানবন্দরের খুব কাছে রয়েছে দ্বীপটি। লন্ডন, মিয়ামি, নিউইয়র্ক থেকে সরাসরি বিমানও রয়েছে গ্রানাডায়। এই দ্বীপটির জনপ্রিয়তার জন্যই এই বিমান পরিষেবার ব্যবস্থা।

 

ব্যক্তিগত বিষয় নিয়ে সংবাদমাধ্যমের টানাটানি যে তিনি একেবারেই পছন্দ করছেন না। তাই এ মুহূর্তে পরিবারের সঙ্গে একান্তে ছুটি কাটাতে পাড়ি জমিয়েছেন ওই নির্জন দ্বীপে।

 

সঙ্গে নিয়ে গেছেন তার তিন সন্তানকে। রয়েছেন পরিবারের আরও কয়েকজন সদস্য। আপাতত এই দ্বীপেই থাকবেন তিনি। বিল গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং তাদের সম্পত্তি বাটোয়ারার ঝামেলা মিটমাট হয়ে গেলে তবেই ফের নিজের বাড়িতে ফিরবেন বলে জানিয়েছেন মেলিন্ডা।

গ্রানাডার অন্তর্গত এই দ্বীপটির নাম ক্যালিভিগনি। দ্বীপটি মূলত স্থানীয় এক ধনকুবেরের ব্যক্তিগত সম্পত্তি। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিত্তবানরা ছুটি কাটাতে এই দ্বীপে আসেন। এই দ্বীপ থেকেই ক্রমাগত তার ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন মেলিন্ডা।

 

মোটা অঙ্কের ভাড়া দিয়েই কয়েক দিনের জন্য এই পুরো দ্বীপের সৌন্দর্য উপভোগ করছেন তারা। সমুদ্রে ঘেরা এই দ্বীপে যে রিসোর্টটি রয়েছে, তাতে ২০টি ঘর রয়েছে। শৌচাগার রয়েছে ১০টি।

 

সুইমিংপুল, স্পা, নানা ধরনের খেলার জায়গা রয়েছে এই রিসোর্টে। বিনোদনের কোনো অভাব নেই এই দ্বীপে। পাশাপাশি প্রকৃতির কাছে থাকার সুযোগ তো রয়েছেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023