শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে ফের শনাক্ত ৪ লাখের বেশি, মৃত্যু ৪০৯২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৯ মে, ২০২১

ডেস্ক রিপোর্ট

করোনায় বিপর্যস্ত ভারতে আবারও একদিনে ৪ লাখের বেশি শনাক্ত এবং ৪ হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

 

রোববার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চার লাখ তিন হাজার ৭৩৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং একই সময় ৪০৯২ জনের মৃত্যু হয়েছে।

 

নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা দুই কোটি ২২ লাখ ৯৬ হাজার ৪১৪ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪২ হাজার ৩৬২ জনে। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত।

 

এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয় ৪ লাখ ১ হাজার ৫২২ জনের।

 

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুসারে, করোনায় একদিনে চার হাজারের বেশি মৃত্যু দেখা তৃতীয় দেশ ভারত। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023