শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

ডেস্ক রিপোর্ট

ওমানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা সবাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

 

রোববার সকাল দশটায় সালালাহ থেকে মাস্কাটগামী সড়কের আল তামরিত এলাকায় দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা মাস্কট মডার্ন রোজ ট্রেডিং ইন্টারপ্রাইজ এলএলসি নামক একটি কোম্পানির পর্দার সেকশনে চাকরি করতেন।

 

কোম্পানিটির সত্ত্বাধিকারী মোহাম্মদ রেজাউল করিম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা রাজাধানী থেকে ১ হাজার কি.মি. দূরে সালালাহ নামক অপর এক সিটিতে এক সপ্তাহ আগে পর্দার কাজ করতে গিয়েছিল। কাজ শেষ করে সকালে মাস্কটে ফিরছিল। পথে তামরিত নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক থেকে অনেক দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়। নিহতদের মধ্যে গাড়িচালক জাহেদ আমার আপন ভাগিনা।

 

সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, মরদেহগুলো পুলিশ উদ্ধার করে সালালাহ’র একটি হাসপাতালের মর্গে রেখেছে। সোমবার মাস্কাটে নিয়ে আসার কথা রয়েছে।

 

নিহতরা হলেন, পোমরা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের জাহেদ (৪২), সরফভাটা ইউনিয়নের আসকার আলী রোড এলাকার সালাউদ্দিন (৪০) ও বেতাগী ইউনিয়নের বালুরচর গ্রামের আবছার(৪৫)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023