শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

ভারতে ৩ লাখ ৩৭ হাজার কোটি রুপির প্রতিরক্ষা বাজেট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শনিবার ভারতের সংসদে দেশের আগামী অর্থবর্ষের বাজেট পেশ করে অর্থনীতিকে চাঙ্গা করার নানা পদক্ষেপের কথা জানিয়েছেন। বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ গত বছরের তুলনায় ৬ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছেন তিনি। এই ঘোষণার ফলে ভারতের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়ে হয়েছে ৩ লাখ ৩৭ হাজার কোটি রুপি। গত বছর এই বরাদ্দ ছিল ৩ লাখ ১৯ হাজার কোটি রুপি।

 

অর্থমন্ত্রী জানিয়েছেন, সেনাবাহিনীর আধুনিকীকরণ, নতুন অস্ত্র ক্রয়ের জন্য এ বছরে অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে। গত বছর এই খাতে যা বরাদ্দ ছিল তার থেকে ১০ হাজার ৩৪ কোটির রুপি বাড়িয়ে বরাদ্দ করা হয়েছে ১ লাখ ১০ হাজার ৭৩৪ কোটি রুপি। প্রতিরক্ষা খাতে পেনশন বাবদ এ বছরে বরাদ্দ বৃদ্ধির কথা জানিয়েছেন অর্থমন্ত্রী সীতারমন। এদিন সংসদে দীর্ঘ ২ ঘন্টার বেশি অর্থমন্ত্রী বাজেট ভাষণ দিয়েছেন।

 

 

ভাষণে তিনি ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের যে জনাদেশ পেয়েছেন সেকথা জানিয়ে বলেছেন, সরকার সমাজের সব স্তরের মানুষের সমৃদ্ধির জন্য কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। আগামী অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, আর্থিক বৃদ্ধিতে সরকার বিশেষ নজর দিয়েছে। ব্যাংকগুলিকে চাঙ্গা করতে ৩ লাখ ৫০ হাজার কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। আগামী অর্থবর্ষে ২২ লাখ ৪৬ কোটি রুপি আয়ের লক্ষ্যমাত্রা ধার্য্য করেছেন অর্থমন্ত্রী।  আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023