শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

সাতছড়ি জাতীয় উদ্যানে বিজিবির অভিযান, গোলাবারুদের সন্ধান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১

ডেস্ক রিপোর্ট

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে এবার অভিযান চালালো বিজিবি। মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যা থেকে জাতীয় উদ্যানের প্রায় ১ কিলোমিটার ভেতরে গহীন জঙ্গলে এ অভিযান শুরু হয়।

 

৫৫ বিজিবি’র কোম্পানী কমান্ডার লে. কর্ণেল সামিউন্নবী চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে গহীন জঙ্গলে বিপুল পরিমাণ গোলাবারুদের সন্ধান মেলে। এর আগে কয়েকদফা অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৭/৮টি গাড়িতে করে বিজিবি’র একটি দল বিকেলে সাতছড়ি জাতীয় উদ্যানে অবস্থান নেয়। তারা সন্ধ্যার পর উদ্যানের প্রধান সড়ক থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরে গহীন জঙ্গলে প্রবেশ করে।

৫৫ বিজিবি’র কোম্পানী কমান্ডার লে. কর্ণেল সামিউন্নবী চৌধুরী জানান, গহীন জঙ্গলে গোলাবারুদ রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিপুল পরিমাণ গোলাবারুদের সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে বুধবার (৩ মার্চ) সাতছড়ি জাতীয় উদ্যানে সংবাদ সম্মেলন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023