শিরোনাম :
১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির

মা হচ্ছেন কোয়েল মল্লিক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক প্রথমবার মা হতে চলেছেন। আজ শনিবার কোয়েলের সপ্তম বিবাহবার্ষিকী। আর এমন দিনেই নতুন খবর জানালেন এই নায়িকা। স্বামী নিশপাল সিংয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে এমন সুসংবাদটি কোয়েল নিজেই জানিয়েছেন। কোয়েল লিখেন, ‘দিনগুলো কাটছে হালকা লাথি, ঘুঁষিতে! নতুন জীবনের স্পন্দন এখন আমার ভেতর। উলের উষ্ণতা মেখে নতুন জীবনের অংশ হতে চলেছি। আমাদের সন্তান আসছে গরমেই ভূমিষ্ঠ হবে। আশীর্বাদ চাই।’

 

এরপর তাদের দুজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে শুরু করেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সবার ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন কোয়েল।

 

উল্লেখ্য, সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিশপাল সিংয়ের সাথে ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কোয়েল। এরপর থেকে বেশ সুখে শান্তিতেই সংসার করছেন তিনি। বিয়ের পরেও বহু সিনেমাতে অভিনয় করেছেন কোয়েল। এখনও নিয়মিত কাজ করতে দেখা যায় তাকে। তবে এখন অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023