শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে টিকা নেওয়ার পর ২ জনের মৃত্যু, ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট

বিশ্বের সবচেয়ে বড় টিকাদান অভিযান চলছে ভারতে। আজ মঙ্গলবার তৃতীয় দিন শেষে ৩ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে দেশটিতে। তৃতীয় দিনে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসের টিকা নেওয়ার পর দু’জনের মৃত্যু হল। এ সময়ে ৫৮০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। খবর ইন্ডিয়া টুডে’র।

 

প্রতিবেদনে বলা হয়েছে, টিকা নেওয়ার পর গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে মোট সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে দু’জন মারা গেছেন।

মারা যাওয়া দু’জনের মাঝে একজনের ময়নাতদন্ত রিপোর্ট এসেছে। সেখানে তার মৃত্যুর সঙ্গে টিকা নেওয়ার সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে। মৃত আরেকজনও টিকা নেওয়ার পর হার্ট অ্যাটাকে মারা গেছেন। তবে তার ময়নাতদন্ত প্রতিবেদন এখনও আসেনি।

 

মৃতদের একজন উত্তরপ্রদেশের মোরাদাবাদের মোহিপাল সিং (৪৬)। সেখানকার এক সরকারি হাসপাতালের ওয়ার্ড বয় ছিলেন তিনি। টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়। দ্বিতীয়জন কর্ণাটকের বরালির ৪৩ বছর বয়সী এক ব্যক্তি। এই ব্যক্তির মৃত্যুর কারণ কার্ডিয়াক-পালমোনারি ফেইলিওর। হাসপাতালে ভর্তি হওয়া সাতজনের মধ্যে তিনজন দিল্লির।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023