শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

শক্তিশালী নতুন ক্ষেপণাস্ত্র দেখাল উত্তর কোরিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট

নতুন ধরনের সাবমেরিনচালিত ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) উন্মোচন করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এটাকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ হিসেবে বর্ণনা করেছে। বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের কিম ইল সুং চত্বরে হওয়া কুচকাওয়াজে নতুন ধরনের এ ক্ষেপণাস্ত্রের কয়েকটি দেখানো হয়। বিবিসি।

 

 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে চামড়ার তৈরি কোট ও টুপি পরা দেশটির সর্বোচ্চ নেতা কিম জং–উনকে কুচকাওয়াজ অনুষ্ঠানে হাসতে ও হাত নাড়তে দেখা যায়। রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল সুং স্কয়ারে অনুষ্ঠিত হয় এই কুচকওয়াজ। সেনা-প্যারেডে ট্যাঙ্ক, রকেট লঞ্চারসহ নানা ধরনের যুদ্ধ অস্ত্র ছিল। তবে আকর্ষণের কেন্দ্রে ছিল এই ক্ষেপণাস্ত্র।

 

বিশেষজ্ঞদের ধারণা, উত্তর কোরিয়ার কাছে ছোট পাল্লার এই ব্যালেস্টিক মিসাইল আগে থেকেই ছিল। এবার সেটাই উন্নত করে সাবমেরিন থেকে ছোড়ার ব্যবস্থা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ওই প্যারেডে সাদা-কালো অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ছিল। মিসাইলিটি সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যায়। তার নাম পুকগুকসং-৫। গত অক্টোবরে একটি প্যারেডে পুকগুকসং-৪ দেখানো হয়েছিল।

 

বিশ্লেষকেরা বলেন, উত্তর কোরিয়া আগেই পানির নিচ থেকে এসএলবিএমের পরীক্ষা চালিয়েছে। এখন দেশটি এই ক্ষেপণাস্ত্র বহন করার উপযোগী সাবমেরিনের উন্নয়ন ঘটাতে চাইছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023