শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

সাইফের জন্য আশীর্বাদ কারিনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক

সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রামসাইফ আলী খান ও কারিনা কাপুর খান। ছবি: ইনস্টাগ্রামকারিনা কাপুরের নামের পরে ‘খান’ যুক্ত হয়েছে আট বছর হতে চলল। সাইফ আলী খান আর কারিনা কাপুর খানের এই জুটি অনেকের কাছেই আদর্শ। সংসার, সন্তান পালন আর ক্যারিয়ার—দুজনেই দক্ষ হাতে সব্যসাচীর মতো সমানতালে চালাচ্ছেন। কারিনার নিন্দুকেরাও ‘মা কারিনা’র প্রশংসা না করে পারেন না। এবার সাইফ আলী খান জানালেন, স্ত্রী হিসেবে কারিনা দশে দশ।

 

পেশাগত জীবনে যত ব্যস্ততাই থাকুক না কেন, ব্যক্তিগত জীবনে তার কোনো প্রভাব পড়তে দেন না এই তারকা জুটি। এত কিছুর ভেতরেও ঠিকই একজন আরেকজনের জন্য সময় বের করেন। সম্প্রতি তিন বছরের তৈমুরকে নিয়ে নতুন বছর উদ্যাপন করলেন সুইজারল্যান্ডে। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফ আলী খান বলেন, ‘কারিনাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ও আমার জীবনের আশীর্বাদ। কারিনা আমার খুব আন্তরিক ও ভালো বন্ধু। আমরা দুজনে মিলে রান্না করি, খাই, আড্ডা দিই। যতক্ষণ একসঙ্গে থাকি, সুন্দর সময় কাটাই। আমাদের দুজনের ভেতরে অনেক মিল, আবার অনেক অমিল। কিন্তু মৌলিক জায়গাগুলোতে আমরা দুজনেই এক। আমরা দুজন দুজনকে ভালোবাসতে ভালোবাসি।’

 

৩১ জানুয়ারি মুক্তি পাবে সাইফ আলী খান অভিনীত নিতিন কাক্কারের জওয়ানি জানেমান ছবিটি। অন্যদিকে কারিনা কাপুর খানকে দেখা যাবে আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডা ছবিতে অদ্বৈত চন্দন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023