শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

যুক্তরাষ্ট্র থেকে ৩ হাজার ‘স্মার্ট বোমা’ কিনছে সৌদি আরব

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

সৌদি আরবের কাছে তিন হাজার স্মার্ট বোমা বিক্রির বিষয়টি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবিষয়ক দপ্তর পেন্টাগন। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, এ নিয়ে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৯০ বিলিয়ন ডলারের একটি সমঝোতা চুক্তি হয়েছে। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

বোয়িং কোম্পানি এসব অস্ত্রের প্রধান ঠিকাদার। মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যখন বিদায়ের ঘণ্টা ঘনিয়ে আসছে, তখন সৌদির কাছে এসব অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র।

 

এদিকে ইয়েমেনে যুদ্ধ বন্ধ করতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

 

ইয়েমেনে সৌদি আরবের বোমা হামলায় বেসামরিক হতাহাতের সংখ্যা বেশি হওয়ায় মার্কিন কংগ্রেসের অনেক সদস্যই ক্ষুব্ধ। চলতি বছরের প্রথম দিকে রিয়াদের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি আটকে দেওয়ার চেষ্টা করেছিল তারা। কিন্তু তাদের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023