শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

বগুড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত সেশন ফি বন্ধের দাবিতে অভিভাবকদের ধর্মঘট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত সেশন ফি আদায়ের প্রতিবাদে টিএমএসএস পাবলিক স্কুল ও কলেজের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে অভিভাবকরা। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে এ অবস্থান ধর্মঘট পালন করা হয়।

 

এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ অতিরিক্ত সেশন ফি আদায় বন্ধ না হলে অভিভাবকদের নিয়ে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেন।

 

ধর্মঘটে টিএমএসএস স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়া এক শিক্ষার্থীর অভিভাবক ফেরদৌস রহমান জানান, সেশন ফি নিয়ে স্কুল কর্তৃপক্ষে কিছু বললে তারা বাচ্চাকে স্কুল থেকে বের করে নিয়ে যেতে বলে। এছাড়াও আমাদের অভিভাবকদের নূন্যতম কোনো সম্মানও দেওয়া হয় না বরং এসব নিয়ে কথা বললে নানা ভাবে অপমানিত করা হয় বলেও তিনি অভিযোগ করেন।

 

টিএমএসএস স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক হেলেনা বেগম জানান, প্রথমে সেশন ফি’র কথা বলে দুই হাজার, মাসিক বেতনের নামে ৯৫০ ও বাস ভাড়া বাবদ ৭০০ টাকা মিলিয়ে মোট তিন হাজার ৬৫০ টাকা নিয়েছে। আবার ক্লাসে নোটিশ দিয়ে সাত হাজার ৪২০ টাকা দিতে হবে বলে জানিয়েছে। আমাদের মধ্যবিত্ত পরিবারের পক্ষে এটা দেওয়া সম্ভব না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023