শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

বিশ্বে করোনার প্রথম টিকা প্রদান শুরু আজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত বিশ্ব প্রত্যাশা নিয়ে থাকিয়ে আছে ব্রিটেনের দিকে। কার্যকর কোনও ওষুধ না থাকায় মহামারি নিয়ন্ত্রণে একমাত্র ভরসা ভ্যাকসিন। করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ। এর আগে বুধবার ফাইজারের টিকা অনুমোদন দেয় দেশটি। প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মী, বয়স্ক লোকজন ও কেয়ারহোমের কর্মীরা এই টিকা পাবেন। বিবিসি।

 

ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ জানায়, ঝুঁকিপূর্ণ এসব ব্যক্তিদের টিকা দেয়ার এ দায়িত্ব পালন করবে ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)।৮০ বছরের বেশি বয়সী প্রবীণ ও কেয়ার হোমের কর্মীরাও এ টিকা পাবেন। কয়েক হাজার স্বেচ্ছাসেবক ও সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় স্বাস্থ্য বিভাগের কর্মীরা সকাল থেকে টিকাদান শুরু করবেন।

 

দেশটিতে প্রায় ৭০টি হাসপাতালকে টিকা প্রদানের জন্য প্রস্তুত করা হয়েছে। তবে টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়নি দেশটিতে। যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬০ হাজারের বেশি মানুষের। ৮ লাখ টিকা দিয়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হবে। মোট ৪ কোটি টিকার অর্ডার দেওয়া হয়েছে। যা ২ কোটি মানুষের দুই ডোজ করে প্রদান করার জন্য যথেষ্ট।

 

যুক্তরাজ্য অনুমোদন দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগামী ১১ ডিসেম্বর এ টিকা প্রয়োগের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়। জার্মানিতেও এ মাসে প্রয়োগের কথা। এ ছাড়া আগামী বছরের জানুয়ারি থেকে ফা্কইজারের এ টিকা প্রয়োগের ঘোষণা দিয়েছে স্পেন। এ কারণে প্রথম দেশ হিসেবে টিকাটির প্রয়োগ করতে যাওয়ায় আজ যুক্তরাজ্যের ওপর সারাবিশ্বের চোখ।

 

উল্লেখ্য, ফাইজার ও বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023