শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

শেখ হাসিনার কাছে গোপালগঞ্জ বগুড়া বলে কোন বিশেষায়িত স্থান নেই-সাখাওয়াত হোসেন শফিক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

সোমবার রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রাথী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।

ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেন, ঢাকা সহ সারাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গোপালগঞ্জ বগুড়া বলে কোন বিশেষায়িত স্থান নেই । তিনি সারা বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বগুড়া ও লক্ষীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ কাজ করে যাচ্ছে।

 

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। গণসংযোগকালে এসময় আওকেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক মাহমুদুল আসাদ রাসেল, তাজ মহল হিরক, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মোহন, বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা আল রাজী জুয়েল, এ্যাডভোকেট রাজিব চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রকি তালুকদার, ঢাবি ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, বগুড়া জেলা ছাত্রলীগ নেতা সজীব সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023