শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

যুগান্তকারী সিদ্ধান্ত, নিউজিল্যান্ডে নারী পুলিশদের হিজাব পরার অনুমতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

যুগান্তকারী সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড। পুলিশের অফিশিয়াল ইউনিফর্ম হিসেবে হিজাব অন্তর্ভুক্ত করল দেশটির সরকার। খবর বিবিসি, নিউজিল্যান্ড হেরাল্ড, ভাইস ও মাদারশিপের।

 

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়োগ পাওয়া কনস্টেবল জিনা আলী প্রথম হিজাব পরিধান করে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের বাস্তবায়ন করবেন।

নিউজিল্যান্ড পুলিশ বলছে, মুসলিম নারীদের আরও বেশি করে এই পেশায় আনতে পদক্ষেপটি নেওয়া হয়েছে।

 

নিউজিল্যান্ড বরবার ধর্মনিরপেক্ষতার দিক থেকে উজ্জ্বল দৃষ্টান্ত। মুসলিমদের মতো সংখ্যালঘুদের সব সময় আগলে রাখার চেষ্টা করেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান।

 

হিজাব ইংল্যান্ডে কয়েকটি অঞ্চলের পুলিশ বিভাগে অফিসিয়াল ইউনিফর্মের স্বীকৃতি পেয়েছে। এর মধ্যে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ স্কটল্যান্ড রয়েছে।

 

যুক্তরাজ্যে মেট্রোপলিটন পুলিশ ২০০৬ সালে হিজাব ব্যবহারের অনুমতি দেয়। ১০ বছর পর একই পথে হাঁটে পুলিশ স্কটল্যান্ড।

 

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুলিশের নারী সদস্য মাহা শুক্কর ২০০৪ সালে হিজাব পরে ইতিহাস গড়েন।

 

নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে, দুই বছর ধরে তারা হিজাব তৈরি করেছে।

 

প্রথম সদস্য হিসেবে হিজাব পরতে যাওয়া আলীর জন্ম ফিজিতে। ছেলেবেলায় তিনি নিউজিল্যান্ডে পাড়ি দেন।

 

ক্রাইস্টচার্চ মসজিদে হামলার পর তিনি পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নেন।

 

নিউজিল্যান্ড হেরাল্ডকে তিনি বলেন, “হিজাবকে অফিসিয়াল ইউনিফর্ম করায় খুব ভালো লাগছে। আশা করছি অনেক মুসলিম নারী এই পেশায় আসবেন।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023