শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মাত্র ৬ ভোটের অপেক্ষায় বাইডেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। এরইমধ্যে ব্যাটলগ্রাউন্ড রাজ্য মিশিগানের ১৬টি ইলেক্টোরাল ভোট জিতে নিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ফলে ২৬৪ ইলেক্টোরাল ভোট নিয়ে জয়ের দোরঘোরায় বাইডেন। নেভাদার ৬ ভোট পেলেই আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হবেন বাইডেন। খবর আলজাজিরা, সিএনএন।

 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন উইসকনসিন অঙ্গরাজ্যের পর এবার মিসিগানেও জয় পেয়েছেন। এই দুই রাজ্যের ২৬টি ইলেকটোরাল কলেজের ভোট পড়েছে তার ঝুলিতে। এ নিয়ে ২৬৪টি ইলেকটোরাল কলেজের দখল নিলেন তিনি। জয়ের জন্য প্রয়োজন ২৭০। আর মাত্র ছয়টি পেলেই ইতিহাস গড়বেন বাইডেন।

 

অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২১৪টিতে নিশ্চিতভাবে জয়ী হয়েছেন। ফলাফল বাকি আছে আরও পাঁচটি রাজ্যের। সেগুলো হলো- জর্জিয়া ১৬টি, আলাস্কা ৩টি, মিশিগান ১৬টি, নেভাদা ৬টি, নর্থ ক্যারোলাইনা ১৫টি এবং পেনসিলভেনিয়া ২০টি।

 

প্রেসিডেন্ট না হয়েও যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছেন বাইডেন। গণনা শেষ হওয়ার আগেই যে কোনও মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি। ২০০৮ সালে গড়া বারাক ওবামার রেকর্ড ভেঙে বাইডেন ইতোমধ্যে প্রায় সাত কোটির বেশি ভোট পেয়েছেন। খবর সিবিএস নিউজের।

 

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি নাগরিকের ভোট পেয়ে নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট হলেন বারাক ওবামা। ২০০৮ সালে তিনি ৬ কোটি ৯৪ লাখের বেশি ভোট পেয়ে ওই রেকর্ড গড়েন। তবে সবগুলো রাজ্যের ভোট গণনা শেষ হওয়ার আগে ইতোমধ্যেই সাত কোটি চার লাখের বেশি ভোট পেয়েছেন জো বাইডেন।

 

অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৭২ লাখের বেশি ভোট। তবে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন জন্য দরকার আর মাত্র ৬টি ইলেক্টোরাল ভোট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023