শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

টাইফুনের আঘাতে লণ্ডভণ্ড ভিয়েতনাম, নিহত ২৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

ভিয়েতনামে শক্তিশালী টাইফুন ‘মোলাভি’র আঘাতে বিপর্যস্ত জনজীবন। টাইফুনে এ পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন। টাইফুন আঘাতের পর মুষলধারে বৃষ্টিতে ভূমিধসে নিখোঁজদের উদ্ধারে সেনা সদস্য ও ভারী যন্ত্র মোতায়েন করা হয়েছে।

 

বুধবার মধ্যাঞ্চলীয় প্রদেশ কুয়াং নামের বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে এই ঝড় আঘাত হানলে অন্তত ১৩ জন নিহত হন। এছাড়াও ১২ মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো ৪০ জন নিখোঁজ রয়েছেন।

মোলাভির তাণ্ডবে ৫৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও লাখ লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। সরকারি তথ্য বলছে, ঝড়ের চূড়ান্ত পর্যায়ে এসে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার চেষ্টা ব্যাহত হচ্ছে।

 

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, দু’দিন আগে তীরে ফিরতে গিয়ে নৌকাডুবির পর ১২ মৎস্যজীবীর মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে বের করতে দু’টি নৌযান মোতায়েন করা হয়েছে।

 

অক্টোবর থেকেই ভিয়েতনামে একের পর ঝড়, ভারী বৃষ্টি ও বন্যা আঘাত হেনে যাচ্ছে। এতে লাখ লাখ লোক আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023