শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রাশিয়া-চীনের সঙ্গে ইরানের অস্ত্র চুক্তি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর সমরাস্ত্র কেনার ব্যাপারে রাশিয়া ও চীনের সঙ্গে চুক্তি হয়েছে।

 

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন।

 

তিনি বলেন, ইরানের বিমানবাহিনীর সম্প্রসারণ ও উন্নয়নের ব্যাপারে মস্কোর সঙ্গে তেহরানের গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। খবর আলজাজিরার।

 

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে তার দেশের অস্ত্র রফতানি এবং অন্য দেশের কাছ থেকে অস্ত্র আমদানি করার বাধা দূর হয়েছে।

 

একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে সমরাস্ত্র প্রতিযোগিতা শুরু করার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, এ অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা শুরু হলে গোটা মধ্যপ্রাচ্য বারুদের স্তূপে পরিণত হবে।

 

জেনারেল হাতামি বলেন, তার দেশ পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও সামরিক ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে।

 

তিনি বলেন, এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দেশ হিসেবে তুরস্ক কূটনৈতিক উপায়ে নাগোরনো-কারাবাখ সংকট সমাধানের চেষ্টা চালাবে বলে তেহরান আশা করে।

 

জেনারেল হাতামি আরও বলেন, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো অবস্থায়ই আমেরিকার সঙ্গে আলোচনা করবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023