শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইমরান খানের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

পাকিস্তানের পাঞ্জাবের গুজরানওয়ালাতে শত শত নারী-পুরুষ জড়ো হয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। দেশটিতে বিদ্যুত ও গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ও অন্যান্য ইস্যুকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে পুঞ্জিভূত ক্ষোভকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর জোট বিক্ষোভের ডাক দিয়েছে। খবর আলজাজিরার।

 

পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও জামায়াতে উলামা ইসলামসহ (জেইউআই-এফ) ১১টি বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) শুক্রবার নিজেদের প্রথম গণ-আন্দোলনের ডাক দেয়। গত ২০ সেপ্টেম্বর জোট গঠন করে পিডিএম পাকিস্তানের রাজনীতিকে সেনার প্রভাব বন্ধ এবং ইমরান খানকে ক্ষমতা থেকে উৎখাতের ডাক দেয়।

 

এ দিনের বিক্ষোভে লন্ডন থেকে লাইভ ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পাকিস্তনের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার বিরুদ্ধে তার সরকারকে উৎখাত, বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগ এবং ২০১৮ সালের নির্বাচনে ইমরান খানকে ক্ষমতায় বসানোর অভিযোগ তোলেন। নওয়াজের এই মন্তব্য প্রচারে পাকিস্তানের গণমাধ্যমগুলোকে নিষেধ করা হয়।

 

পিপিপি প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারী সরকারের ওপর দুর্নীতির অভিযোগ এনে বলেন, ‘দারিদ্রতা ও মুদ্রাস্ফীতি এখন দেশের ইতিহাসে সর্বোচ্চ।’

 

উল্লেখ্য, ২০১৮ সালের জুলাইতে নির্বাচনের মাধ্যম ক্ষমতায় আসে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বিরোধী দল ভোট কারচুপি ও ফলাফল জালিয়াতির অভিযোগ আনে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023