শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

লেবাননে ফের বিস্ফোরণ, নিহত ৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২০

ডেস্ক রিপোর্ট

লেবানন ফের ভয়াবহ বিস্ফোরণ ঘটনা ঘটছে। শুক্রবার দেশটির রাজধানী বৈরুতে একটি জ্বালানী ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

 

বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজনের মৃত্যুসহ ২০ জন আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, তারিক-আল-জাদিদ জেলায় ট্যাঙ্কে আগুন লাগার পরে এই বিস্ফোরণ ঘটে। ভিডিও ফুটেজে দেখা গেছে যে এই অঞ্চলের সরু রাস্তায় আগুনের শিখা ছড়িয়ে পড়েছে।

 

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই বিস্ফোরণের পর বৈরুতের বাসিন্দারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ গত আগস্টে বন্দর এলাকায় অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে ২০৩ জন নিহত হন।

 

এক নারী টুইট বার্তায় লেখেন, বিস্ফোরণের শব্দে আমাদের বাড়ি কেঁপে উঠেছিল। আমরা আতঙ্কিত হয়ে হয়ে যাই এবং আমি যেখানে থাকি আশাপাশের সবাই চিৎকার করছিল।

 

আগস্টের বিস্ফোরণের ক্ষতি পোষাতে সংগ্রাম করছে লেবানন। ইতিহাসবিদরা এই বিস্ফোরণকে ইতিহাসের বৃহত্তম অ-পরমাণু বিস্ফোরণ হিসেবে চিহ্নিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023