শিরোনাম :
১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির

প্রেমিকার ছদ্মবেশে ভয়ঙ্কর প্রতারণা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

প্রথমে তরুণদের প্রেমের ফাঁদে ফেলত তারা; এরপর ডেটিং এর নামে ঘরে ডেকে গৃহবন্দি করে মুক্তিপণের জন্য নির্যাতন করত। লোকলজ্জা, পারিবারিক ও সামাজিক মান সম্মানের ভয়ে তরুণেরা প্রশাসনের সহায়তা গ্রহণ হতে বিরত থাকত। এমনই পাঁচজন প্রতারক তরুণী ও একজন তরুণকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউজ পোর্টাল ডিএমপি নিউজে বলা হয়, বুধবার রাত আড়াইটার দিকে চট্টগ্রামের ইপিজেড থানার বন্দর টিলাস্থ বক্স আলী মুন্সি রোডের ওলি আহাম্মদ কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আবু তাহের (৪৮), হামিদা আক্তার রুনা (৩০), মনোয়ারা বেগম মিনু (৩৫), রিয়া বেগম (২৭), জনি রাণী দে (২৪) ও জোবাইদা সুলতানা হিরা (২০)।

এ সময় তাদের হেফাজত হতে ১টি লোহার চেইন, ১টি চাকু, ৪টি মোবাইল সেট, নগদ ৫ হাজার টাকা, ১টি দেশীয় তৈই সর্ট রাইফেল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতরা প্রেমের ফাঁদে ফেলে উঠতি বয়সের তরুণ ও যুবকদের গৃহবন্দি করে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করে আসছিল। উক্ত ফাঁদে পা দেয়া ভুক্তভোগীগণ লোক লজ্জার ভয়ে, পারিবারিক ও সামাজিক কারণে প্রশাসনের সহায়তা গ্রহণ হতে বিরত থাকছে। এমন একটি অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দর টিলাস্থ বক্স আলী মুন্সি রোডের ওলি আহাম্মদ কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইপিজেড থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023