শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

লাদাখে যুদ্ধের আবহ জিইয়ে রেখে জাতিসংঘে শান্তির বার্তা চীনের!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যে চীন কোনো ধরনের যুদ্ধে আগ্রহী নয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

 

মঙ্গলবার ভারতকে পরোক্ষে বার্তা দিয়ে জাতিসংঘের সাধারণ সভায় এ কথা বলেন চীনের প্রেসিডেন্ট।

এমন একটা সময়ে চীনা প্রেসিডেন্ট জাতিসংঘে এই ভাষণ দিলেন, যখন পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অঞ্চলে চরম উত্তেজনাপূর্ণ আবহ তৈরি হয়ে রয়েছে। সংঘাতের আশঙ্কায় দু-পক্ষই সেনা জড়ো করে রেখেছে।

 

শি জিনপিং বলেন, ঠান্ডা বা গরম, কোনো লড়াই আমরা লড়তে চাই না। চীন বিশ্বব্যাপী শান্তিপূর্ণ, উন্মুক্ত, সমবায় ও সাধারণ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বৃহত্তম উন্নয়নশীল দেশ। আমরা কখনোই আধিপত্য, প্রসার বা প্রভাব বাড়ানোর পক্ষপাতী নই।

 

সীমান্ত উত্তেজনায় দু’দেশের বিমান বাহিনী ঘাঁটিওগুলিও যে কোনও পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে। কূটনৈতিক থেকে সামরিক নানা পর্যায়ে একাধিকবার দু-দেশের মধ্যে বৈঠকের পরেও লাদাখে উত্তেজনা কমেনি। আলোচনায় দু-পক্ষই সেনা সরিয়ে নেওয়ার কথা বললেও চীন শেষ পর্যন্ত সে কথা রাখেনি। নামমাত্র কয়েকটি জায়গায় সেনা সরালেও দেখা গিয়েছে অন্যত্র বাড়িয়েছে। ফলে পূর্ব লাদাখে গালওয়ান সংঘাতের কয়েক মাস পরেও উত্তেজনা আবহের এতটুকু বদল হয়নি।

 

গত জুনে লাদাখে চীনা বাহিনীর আগ্রাসনের পর থেকে সীমান্তে উত্তেজনা চরমে। একাধিকবার ছোটখাটো সংঘর্ষে জড়িয়েছে দুই দেশের সেনাবাহিনী। সংঘাতে ২০ ভারতীয় সেনা প্রাণ হারিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023