শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

মুম্বাইয়ে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তিন তলা একটি ভবন ধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ালো। টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

 

 

সোমবার স্থানীয় সময় ভোর পৌনে চারটার দিকে মুম্বাইয়ের পাশের ভিওয়ান্ডি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এখনও ২০ থেকে ২৫ জন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন বলে শঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

 

দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং দমকল বাহিনী ধসে পড়া ভবনে আটকেপড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে জানাগেছে। ‌স্থানীয়রা প্রায় ২০ জনকে উদ্ধার করেছে।

 

দমকল বাহিনী ও পুলিশও উদ্ধারকাজে সহায়তা করছে। থানেপুর কর্পোরেশনের এক মুখপাত্র বলেন, ভিয়ান্ডিতে ভবনধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। ওই ভবনটি প্রায় ৪০ বছরের পুরনো। সেখানে প্রায় ২০টি পরিবার বাস করত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023