শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

মাগুরায় দুই বাসের মুখোমুখি সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক যাত্রী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মাগুরা-যশোর সড়কের মঘীরঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

নিহতদের মরদেহ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

 

মাগুরা হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহজালাল বাবু জাগো নিউজকে বলেন, দুপুর আড়াইটার দিকে মাগুরা-যশোর সড়কের মঘীরঢালে দুটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মাগুরা থেকে যশোরগামী চাকলাদার পরিবহনের একটি যাত্রীবাহি বাস অপরদিক থেকে আসা যাত্রীবাহী সোহাগ পরিবহনকে সাইড দিতে গেলে মুখোমুখি সংঘর্ষে দুটি বাসই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অপর একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চাকলাদার পরিবহনের তিন যাত্রী নিহত হন। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে উদ্ধার কার্যক্রম শেষে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023