শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

১৫০ মডেল নিয়ে দ্বীপ ভাড়া করে উদযাপন সৌদি যুবরাজের!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

সৌদি আরবের সবচেয়ে ক্ষমতাধর হিসেবে চিন্তা করা হয় দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। তার কর্মকাণ্ড প্রায়ই উঠে আসে সংবাদমাধ্যমে। তাকে নিয়ে এবার নতুন খবর এলো- ১৫০ জন মডেল নিয়ে পুরো দ্বীপ ভাড়া করে উদযাপন করেছেন তিনি!

 

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের খবরে বলা হয়, সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের দুই সাংবাদিক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওপর একটি বই লেখেন। ‘ব্লাড অ্যান্ড ওয়েল : মোহাম্মদ বিন সালমান’স রুথলেস কোয়েস্ট ফর গ্লোবাল পাওয়ার’ নামক সে বইতে দাবি করা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মালদ্বীপে গিয়ে পুরো একটি দ্বীপ ভাড়া করে উদযাপন করেন। এ সময় তার সঙ্গে ১৫০ মডেল ছিল। এইসব মডেলদেরকে ব্রাজিল, রাশিয়া ও বিশ্বের অন্যান্য দেশ থেকে ভাড়া করা হয়েছিল। এ ছাড়া মধ্যপ্রাচ্য থেকে নেওয়া হয়েছিল কয়েক ডজন পুরুষকেও। জাহাজে করে তারা যখন ওই বিশেষ দ্বীপে নামে, তখন তাদের যৌনবাহী রোগ আছে কিনা, সেই পরীক্ষাও করা হয়েছিল।

 

২০১৫ সালে বিশ্বের সবচেয়ে বিলাশবহুল ও ব্যায়বহুল ‘ব্যক্তিগত’ দ্বীপ গন্তব্যস্থল ভিলা নামে ওই দ্বীপের। দ্বীপটিতে ১ মাস থাকার কথা থাকলেও স্থানীয় একটি পত্রিকা ওই পার্টির বিষয়ে জানতে পারলে মডেলসহ যুবরাজ দ্বীপটি থেকে চলে যান।

 

বইটির দুই লেখক দাবি করেন, পুরো দ্বীপে ৩০০ কর্মী, ৪৮টি প্রাইভেট প্রাসাদ রয়েছে। প্রাসাদের প্রত্যেকটিতে রয়েছে নিজস্ব বাটলার। গোপনীয়তার স্বার্থে পার্টি চলাকালে ফোন নিয়ে ঢোকা নিষিদ্ধ ছিল। শুধু কথা বলার জন্য নোকিয়া-৩৩১০এস মডেলের মোবাইল ফোনটি নেওয়ার অনুমতি ছিল।

 

বইটিতে সাংবাদিকদ্বয় লিখেন, দ্বীপে নেওয়া মডেলদের যৌনবাহিত রোগ আছে কিনা সেই পরীক্ষা হওয়ার পর তাদের ভিলায় প্রবেশ করানো হয়। এরপর সামুদ্রিক জাহাজে করে দ্বীপে যান মোহাম্মদ বিন সালমান ও তার বন্ধুরা।

 

শুধু এ ১৫০ মডেলই নয়দ্বীপটিতে উদযাপনের জন্য নিয়ে যাওয়া হয় বিখ্যাত ডিজে আফ্রোজ্যাক ও গায়ক পিটবুলকেও। ডিজে আফ্রোজ্যাকের পরিবেশনা চলাকালে মঞ্চে উঠে নাচানাচিও করেছিলেন মোহাম্মদ বিন সালমান।

 

বইটিতে আরও একটি দাবি করা হয় যে, প্রায় ৫০০ মিলিয়ন ডলার খরচ করে ‘দ্য সিরিন’ নামে একটি বিলাশবহুল ইয়ট ক্রয় করেন মোহাম্মদ বিন সালমান। এই সুপার ইয়টে রয়েছে দুইটি হেলিপ্যাড, একটি সাবমেরিন ডক, সমুদ্রতল দেখার কক্ষ, মুভি থিয়েটার। এই বিশাল ইয়টও রাতের বেলায় পরিণত হতো পার্টির আসর হিসেবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023