শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
পলাশবাড়ী প্রতিনিধি
সাদুল্লাপুরের কুঞ্জ মহিপুর দ্বি- মুখী বালিকা উচ্চ বিদ্যালয়টি পরিচালনা হচ্ছে কাগজে কলমে। প্রধান শিক্ষক কর্তৃক সাংবসদিকদের বিদ্যালয়ে না যাওয়ার হুমকি।এলাকা বাসির মৌখিক অভিযোগের ভিত্তিতে সরে জমিনে  গিয়ে জানা যায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কুব্জ মহিপুর দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়টি দীর্ঘ দিন থেকে কাগজে কলমে পরিচালনা হয়ে আসছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক  ব্যক্তি জানান। ৩ নভেম্বর বেলা ১১ একাধিক সংবাদ কর্মীরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে জানা যায় ১৭ জন শিক্ষক কর্মচারী রয়েছে তাঁর মধ্যে জাহিদুল ইসলাম, সবুজ মিয়া ও ফরিদ উদ্দিনকে উপস্হিতি দেখা যায়। কাগজে কলমে  শিক্ষর্থীর সংখ্যা ১২৭ জন।কিন্তু উপস্হিত একজন ও নাই।
তবে শিক্ষার্থী হাজিরা খাতায় প্রতি দিন ৯০% উপস্হিত দেখানো হয়েছে।  উপবৃত্তি পায় ৮০ জন শিক্ষার্থী। কোচিং সেন্টারের শিক্ষার্থীদের  নাম রেজিষ্ট্রেশন করে পরিক্ষা পরিচালনা করে আসছেন দীর্ঘ দিন থেকে। শুধু ৪ জন শিক্ষকের নাম এম পিও ভুক্ত  হয়েছে বলে জানান তারা।সাংবাদিকরা বিদ্যালয়ে যাওয়ায় প্রধান শিক্ষক আসাদুজ্জামান ০১৭৬১৫৭৬৫৭৪ থেকে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত  হয়ে বলেন ১৭ বছর যাবত না খেয়ে আছি, আপনারা বেতন ধরে দেন। আর কোনদিন এই বিদ্যালয়ে আসবেন না বলে দিলাম। ইতি পূর্বে ও ঐ বিদ্যালয়ে শিক্ষার্থী  উপস্থিত না থাকার খবর, জাতীয় আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হলেও সংশ্লিষ্ট বিভাগ কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই বলে জানা যায়।   তাই এলাকা বাসি সঠিক তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023