শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবক, স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালিটি উপজেলা সদরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি পূর্ববর্তী সমাবেশে বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারী—সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতি পরিহার, দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরি এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনি-র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। সংগঠনটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি-র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন।এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ইমরান আলী ও সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সহ-সভাপতি শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ও জয়নাল আবেদিন নয়ন, প্রচার সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, আইন বিষয়ক সম্পাদক মাসুদ রানা, যুব বিষয়ক সম্পাদক ওসমান গণি, মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক শফিউল ইসলাম বাবু, কার্যনির্বাহী সদস্য মাফিজুল ইসলাম রঞ্জু, সিহাবুল ইসলাম সজিব, রাইসুল ইসলাম, পলাশ মণ্ডল, আনোয়ার হোসেন, মেহেদী হাসান, সমাজসেবক ফেরদৌস ও নাজমুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনা কেবল একটি পরিবারের জন্য নয়, বরং পুরো সমাজের জন্যই অপূরণীয় ক্ষতির কারণ। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, পথচারী ও যাত্রীদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত সচেতনতা ও আইনি শৃঙ্খলা চর্চার মাধ্যমেই দুর্ঘটনা মুক্ত সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”
উল্লেখ্য, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখা মাসব্যাপী বহুমুখী সচেতনতামূলক কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে রোড ক্যাম্পেইন, শিক্ষার্থী সমাবেশ এবং সড়ক নিরাপত্তাবিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার মতো নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।