শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাঝিড়া শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় উপজেলার মাঝিড়া বন্দরে পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংবলিত এসব লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং নিজ নিজ বাসাবাড়ি ও কর্মস্থলের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে মানুষকে সচেতন করা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক আব্দুল মোমিন, মাঝিড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মতিনসহ মাঝিড়া ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে এর প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এ ক্ষেত্রে ব্যক্তি, পরিবার ও স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন রয়েছে।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023