মোকামতলা মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়ে নবীনবরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
রিপোর্টারের নাম
আপডেট সময়
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার মোকামতলা উপজেলার সোনাতলা রোড সংলগ্ন মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীন এবং মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাছ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা বিএনপির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন (ফটু), প্রতিষ্ঠানের জমিদাতা মাহমুদুল হাসান চয়নসহ কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে নিজেদের আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নবীনদের প্রতি আহ্বান জানানো হয়।