শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাদকের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অব্যাহত হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন মো: বিপন ইসলাম বেগম বাজার রোড, বাদুড়তলা পশ্চিম পাড়া, বগুড়া সদর নিবাসী মো: বিপন ইসলাম গত ২/৩ মাস পূর্বে এলাকার সচেতন প্রায় শতধিক মানুষকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পেইন এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ প্রশাসনের সব পর্যায়ে মাদক নির্মূলে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এই মাদকবিরোধী কার্যক্রম ব্যাহত ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোছা: সিমলা বেগম, পিতা- মো: মঞ্জু শেখ, আমেনা বেগম, স্বামী- মো: মঞ্জু শেখ, মো: ইমু, পিতা- মঞ্জু শেখ সহ বাদুড়তলা পশ্চিমপাড়া এলাকার মাদক ব্যবসায়ীরা গত ০৫/০৯/২৬ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে ৫১ পিছ ইয়াবাসহ আটক হয়েছেন।

তাদেরকে কারাগারে প্রেরণের পর থেকেই তাদের সাঙ্গপাঙ্গরা আরও হিংস্র হয়ে উঠেছে এবং এলাকার লোকজনকে হুমকি দিয়ে আসছে। এর ধারাবাহিকতায় গত ৮ তারিখে বগুড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট (ক আদালত)-এ মোছা: সিমলা বেগম কর্তৃক মো: বিপন ইসলামসহ ৭ জনের নাম উল্লেখ করে মিথ্যা মামলা দায়ের করা হয়।

বিশেষ দাবি:
সংবাদ সম্মেলনে মো: বিপন ইসলাম প্রশাসনের নিকট জোড় দাবি জানিয়ে বলেন, মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023