শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুন, ২০২৬

আন্তর্জাতিক ডিজিটাল রিপোর্ট

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠছে। দেশটিতে নিহতের সংখ্যা শুক্রবার দ্বিগুণেরও বেশি বেড়ে এখন ৫৮৯ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছেন আরও ২ হাজার ৯৮০ জন। দেশটির স্থানীয় সময় শুক্রবার ভোরের দিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনে তল্লাশি, নিখোঁজ হাজারো মানুষভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনে তল্লাশি, নিখোঁজ হাজারো মানুষ

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা উদ্ধারকারী দলগুলোকে স্বাগত জানানোর সময় সরকারি ও সামরিক কর্মকর্তাদের পরিবেষ্টিত হয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই নতুন হতাহতের ঘোষণা দেন। এ সময় তিনি দৃঢ় কণ্ঠে বলেন, ধ্বংসস্তূপের নিচে যারা আটকে আছেন, আমরা তাদের উদ্ধার করতে যাচ্ছি। আমরা এই লক্ষ্যে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছি।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় আঘাত হানা ৭.২ এবং ৭.৫ মাত্রার এই জোড়া ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা রাজ্য।

ওই এলাকায় জীবিতদের সন্ধান এবং দুর্গত মানুষের মাঝে খাবার ও পানি বিতরণের কাজ জোরদার করতে পুরো রাজ্যকে ইতোমধ্যে সামরিকায়িত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সূত্র: এএফপি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023