শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৩১ মে, ২০২৬
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, মারধর, চাঁদা দাবি ও লুটপাটের অভিযোগে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। এ ঘটনায় মো. আব্দুল খালেক (৩৮) বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে শাজাহানপুর থানায় অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের হাসপাতালের উত্তর পাশে ক্রয়সূত্রে অর্জিত ৪ শতক জমিতে গত ২৫ মে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন আব্দুল খালেক। অভিযোগ অনুযায়ী, নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই বিবাদীরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করছিল।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, শুক্রবার সকালে নির্মাণকাজ চলাকালে বিবাদীরা দলবদ্ধভাবে ঘটনাস্থলে এসে পুনরায় চাঁদা দাবি করে। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে খালেককে গালিগালাজ করা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে খালেকের স্ত্রী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাদীপক্ষের দাবি, এ সময় প্রায় ২ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নির্মাণসামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি খালেকের বোনকেও মারধর করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত মাসুদ। তিনি জানান, উক্ত সম্পত্তি নিয়ে পূর্বে আদালতে মামলা হয়েছিল এবং আদালত সকল কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের পক্ষে চূড়ান্ত রায় দিয়েছেন। বর্তমানে উচ্ছেদ সংক্রান্ত একটি মামলাও বিচারাধীন রয়েছে। মাসুদের দাবি, আদালতে পরাজিত হয়ে প্রতিপক্ষ জাল দলিলের মাধ্যমে জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা করছে। তারা নির্মাণকাজে বাধা দিলে উল্টো বহিরাগত লোকজন এনে তাদের ওপর হামলার চেষ্টা করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023