বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার

উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলবে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ| এ উপলক্ষে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে| বগুড়া জেলা প্রশাসক কর্তৃক এই মেলার আয়োজন করা হয় এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়| গতকাল বুধবার বেলা ১২:৩০ মিনিটে বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার| এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জা সায়েম মাহমুদ পিপিএম, পুলিশ সুপার, বগুড়া| মোঃ আব্দুল ওয়াজেদ, উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া সদর| মোঃ রমজান আলী আকন্দ, জেলা শিক্ষা অফিসার, বগুড়া| মোঃ রেজোয়ান হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বগুড়া| মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করেন এবং প্রধান অতিথি জেলা প্রশাসক শিক্ষার্থীদের সকল প্রজেক্ট পরিদর্শন করেন এবং বিস্তার আলোচনা করেন| এছাড়া তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ ˆতরিতে কুইজ প্রতিযোগিতা এবং অলিম্পিয়াডের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে| প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য| তিনি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের কাছে প্রাকৃতিক সম্পদের মাত্রা খুবই কম| প্রাকৃতিক গ্যাস, তেল, পাথরসহ যে সমস্ত প্রাকৃতিক সম্পদ পৃথিবীতে বিরাজমান, তার ভেতরে বাংলাদেশের হাতে খুবই সামান্য প্রাকৃতিক সম্পদ আছে; যার মধ্যে প্রাকৃতিক গ্যাস এবং কয়লা উল্লেখযোগ্য| জেলা প্রশাসক আরও জোর দিয়ে বলেন, যেহেতু আমাদের প্রাকৃতিক সম্পদ সীমিত, তাই আমাদের মূল শক্তি হতে হবে আমাদের বিশাল জনগোষ্ঠী| তিনি বলেন, “বিজ্ঞানভিত্তিক মানবসম্পদ উন্নয়নই আমাদের মূল লক্ষ্য এবং এটাই আগামীর শক্তি|তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানের নব নব উদ্ভাবনের মাধ্যমে দেশের এই মানবসম্পদকে সম্পদে রূপান্তরের আহ্বান জানান তিনি| তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান|

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023