শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির জীবনে গৌরবময় একটি দিন। ১৯৭১ সালের এই দিনে মুক্তিকামী জনতা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে গৌরবোজ্জ্বল স্বাধীনতা সংগ্রামের সূচনা করে। নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশে^র বুকে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। অবিস্মরণীয় এই দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি কার্যক্রম উদ্বোধন করেন। পুলিশ, আনসার, ফায়ার ডিফেন্স, স্কাউট এবং বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন। পরে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি এস.এম তাজুল ইসলাম, থানা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাড: আব্দুল ওহাব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, শাহজাহান আলী, আব্দুর রাজ্জাক বেলালসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষকমন্ডলী, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।