পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
মহাস্থান (বগুড়া) প্রতিনিধি
বুধবার ১২ টায় বগুড়া সদরের শাখারিয়া পল্লীমঙ্গল বারুইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন এর ব্যাক্তিগত উদ্যোগে গরীব ও দুস্থ্য পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন প্রধান অতিথি পল্লীমঙ্গল বারুইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বিশিষ্ঠ সমাজ সেবক এহতেশামুল হাসান। তিনি জানান, এই সামান্য সহায়তা নিয়ে আপনাদের সাথে ঈদের আনন্দের ভাগি হতে এসেছি, পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর বগুড়া জেলার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তুহিন। পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ, শাখারিয়া ইউনিয়ন সুজনের সভাপতি মিজানুর রহমান মিঠু, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাবুদ্দিন প্রমুখ। অত্র অনুষ্ঠানে শতাধিক গরীব দুস্থ্য পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023