শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

শাজাহানপুরে বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালক আশঙ্কাজনক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া–নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের কৃষি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক কেবিনে আটকা পড়েন। খবর পেয়ে শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পুলিশের রেকার ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় উদ্ধার তৎপরতা কিছুটা বিলম্বিত হয়। সকাল ৯টার দিকে রেকার আসার পর ট্রাকের কেবিন কেটে চালককে উদ্ধার করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার সজিবুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। রেকার দেরিতে আসায় কিছুটা সময় লেগেছে। কেবিন কেটে ট্রাকচালককে উদ্ধার করা হয়েছে।”

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লাল মিয়া জানান, আহত ট্রাকচালক রাজিবের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও সংশ্লিষ্টদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023