শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিল শাজাহানপুর থানা পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নাহিদ হাসান, শাজাহানপুর থেকে
বগুড়া জেলার শাজাহানপুর থানা ও কৈগাড়ি পুলিশ ফাঁড়ির মানবিক উদ্যোগে এক মানসিক ভারসাম্যহীন যুবককে বিপদ থেকে রক্ষা করা হয়েছে এবং পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।

বুধবার রাত অনুমান ২টার দিকে শাজাহানপুর থানাধীন কৈগাড়ি পুলিশ ফাঁড়ির টহল টিম বনানী মোড় এলাকায় টহলকালীন সময় কিছুটা মানসিক ভারসাম্যহীন মোঃ আহাম্মদ উল্লাহ (৩২) নামের এক ব্যক্তিকে বিপদজনক অবস্থায় দেখতে পায়। তার কাছে কিছু নগদ অর্থও ছিল। এ সময় স্থানীয় কিছু অসাধু ব্যক্তি ওই টাকাগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ মানবিক দায়িত্ববোধ থেকে আহাম্মদ উল্লাহকে নিরাপদে থানায় নিয়ে আসে এবং তার পরিবারের সন্ধান শুরু করে। অনুসন্ধানের মাধ্যমে জানা যায় তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার বড়কুড়া জামতৈল গ্রামের বাসিন্দা। এরপর শাজাহানপুর থানা পুলিশের উদ্যোগে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

৯ বৃহস্পতিবার (অক্টোবর ২০২৫ ইং) কামারখন্দ থানা এলাকা থেকে আহাম্মদ উল্লাহর মা তাহমিনা বেগম শাজাহানপুর থানায় এসে ছেলেকে গ্রহণ করেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৬৬০, তাং-০৯/১০/২৫ ইং) করা হয়েছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে জনগণের পাশে থাকা আমাদের দায়িত্ব। শাজাহানপুর থানা পুলিশ সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023