শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বগুড়া নিউ মার্কেটে গণ সংযোগকালে আবিদুর রহমান সোহেল
সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলবে
রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার

বগুড়া শহর জামায়াতের আমীর বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলবে। রিজিকের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ব্যাবসা। আল্লাহ ব্যাবসাকে হালাল এবং সুদকে হারাম ঘোষনা করেছন। রাসুল সা. বলেছেন, রিজিকের ৯০ ভাগ রয়েছে ব্যবসার মধ্যে। কিন্তু চাঁদাবাজী, গুদামজাতকরন এবং মধ্যস্বত্তভোগীদের কারনে আজকে ব্যবসায়ী এবং ক্রেতা উভয় ক্ষতিগ্রস্ত। আমরা ব্যাবসায়ীদের জন্য সুদমুক্ত ঋন এবং চাঁদাবাজ মুক্ত পরিবেশ নিশ্চিত করবো। তিনি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রত্যাখ্যান এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধের আহবান জানান। তিনি ব্যবসায়ী পরিবেশ নিশ্চিত করতে আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন শহর প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ৫ নং ওয়ার্ড সভাপতি জাকারিয়া ইসলাম, ওয়ার্ড সেক্রেটারী আব্দুল বাসেদ, মাওলানা নুরুল ইসলাম, শহীদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023