শিরোনাম :
১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির

গাবতলীতে ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষে নিহত-১ : আহত-৮

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার গাবতলীতে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি মিনি ট্রাকের সাথে পরপর ২টি যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে জামাল সরকার (৭০) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ সময় দুটি সিএনজির ড্রাইভার-যাত্রীসহ কমপক্ষে ৮জন গুরুতর আহত হয়েছেন। নিহত জামাল একজন ভাংরী ব্যবসায়ী। তিনি গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের দোয়ারপাড়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে। থানার এস আই জাহিদ ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনা কবলিত মিনি ট্রাক (জ্যাক) ও ১টি সিএনজি উদ্ধার করে থানায় আনে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকেলে গাবতলী-সারিয়াকান্দী সড়কে পৌরসভাধীন খলিসাকুড়া নামকস্থানে। একাধিকসূত্র জানায়, গাবতলী হামিদপুর গ্রামের আ: কুদ্দুসের ছেলে সিএনজি চালক জহুরুল ইসলাম বগুড়া চেলোপাড়া থেকে যাত্রীসহ গাবতলীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে পৌরসভাধীন খলিসাকুড়া নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার ভর্তি একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো -ন-২০-৬৬৩৮) প্রথমে জহুরুল ইসলামের যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দেয় এতে সিএনজি চালক জহুরুল ও যাত্রী জামাল গুরুতর আহত হন। এ সময় ওই মিনি ট্রাক দ্রুত গতিতে পালাতে গিয়ে পর মুহুর্তেই আবারো লিটন (৪৫) নামের আরেকটি যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচরে যায়। এতে যাত্রীসহ সিএনজি চালক লিটন মারাত্মকভাবে রক্তাক্ত জখম হন। ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক বলেন, দূর্ঘটনা কবলিত মিনি ট্রাক ও ১টি সিএনজি থানায় আনায় হয়েছে। ওই সড়ক দূর্ঘটনায় জামাল নামের একজন মারা গেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023