কাহালু (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার, হেলপার ও শ্রমিক নিহত হয়েছে| মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার পাগলাপীর ও নারহট্ট এলাকায় এই দুটি সড়ক দুর্ঘটনা ঘটে|
বুধবার (২৭ মে) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে পাগলা পীর বউবাজার এলাকায় বিকল হয়ে পড়ে থাকা একটি যাত্রীবাহী বাসে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে বাস ও ঘাতক ট্রাক রাস্তার পাশে উল্টে যায়| বাসের ভিতরে শুয়ে থাকা সুপারভাইজার উত্তম মন্ডল (৩০) ও হেলপার হৃদয় (৩০) গুরুত্বরভাবে আহত হন| ফায়ার সার্ভিস ও কাহালু থানা পুলিশ খবর পেয়ে আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেই মারা যান|
২৭ মে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার নারহট্ট এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির নীচে চাপা পড়ে রবিউল আউয়াল জিয়ানামের এক শ্রমিক নিহত হয়েছে| নিহত শ্রমিক দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার তরত বাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে| তিনি কাহালুর নারহট্ট এলাকায় নিউ হোপ ফিডমিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন|
কাহালু থানা পুলিশ জানিয়েছেন, এই দুটি সড়ক দুর্ঘটনার বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে|