শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২৬

কাহালু (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার, হেলপার ও শ্রমিক নিহত হয়েছে| মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার পাগলাপীর ও নারহট্ট এলাকায় এই দুটি সড়ক দুর্ঘটনা ঘটে|

বুধবার (২৭ মে) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে পাগলা পীর বউবাজার এলাকায় বিকল হয়ে পড়ে থাকা একটি যাত্রীবাহী বাসে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে বাস ও ঘাতক ট্রাক রাস্তার পাশে উল্টে যায়| বাসের ভিতরে শুয়ে থাকা সুপারভাইজার উত্তম মন্ডল (৩০) ও হেলপার হৃদয় (৩০) গুরুত্বরভাবে আহত হন| ফায়ার সার্ভিস ও কাহালু থানা পুলিশ খবর পেয়ে আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেই মারা যান|

২৭ মে  রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার নারহট্ট এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির নীচে চাপা পড়ে রবিউল আউয়াল জিয়ানামের এক শ্রমিক নিহত হয়েছে| নিহত শ্রমিক  দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার তরত বাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে| তিনি কাহালুর নারহট্ট এলাকায় নিউ হোপ ফিডমিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন|

কাহালু থানা পুলিশ জানিয়েছেন, এই দুটি সড়ক দুর্ঘটনার  বিষয়  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে|

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023