শিরোনাম :
১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির

গঙ্গাচড়ায় হিন্দুপাড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে,জানাল জেলা প্রশাসন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল আজ মঙ্গলবার এ তথ্য জানান।  

এদিকে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে হিন্দুপাড়ার ঘর মেরামতের কাজ শুরু হয়েছে। রবিউল ফয়সাল বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রশাসন রয়েছে। ঘটনাস্থলে থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।এর আগে গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান রংপুরের জেলা প্রশাসক। এদিন তিনি জানান, হামলায় ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার বর্তমানে নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। ধর্ম অবমাননার অভিযোগে আটক রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবারের সদস্যরা নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে।

রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইম জানান, হামলার ঘটনায় মোট ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ২২টি পরিবার বসবাস করত। রঞ্জন আটক হওয়ার পর থেকেই তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে বাকি ১৯টি পরিবারের পুরুষ সদস্যরা নিজ বাড়িতে আছেন। তিনি আরও জানান, ঘরবাড়ি ভেঙে যাওয়ায় কিছু নারী সদস্য প্রয়োজনীয় মালামালসহ অন্যত্র চলে গেছেন। মেরামতের কাজ শেষ হলে তারা পুনরায় ফিরে আসবেন। পুলিশ সুপার বলেন, এই ঘটনায় যারা জড়িত, তাদের শনাক্তকরণ শুরু হয়েছে। তদন্ত শেষে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয়ে পুলিশ ও প্রশাসন সম্প্রীতি ফিরিয়ে আনতে কাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023