শিরোনাম :
আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু

এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ কোটি টাকার বেশি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:ব্যাংক খাতের খেলাপি ঋণ ধারাবাহিকভাবে বেড়ে প্রথমবারের মতো পাঁচ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। গত জুন পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা। ব্যাংক খাতের মোট ঋণের যা প্রায় ৩০ শতাংশ। আর এক বছরে খেলাপি ঋণ বেড়েছে তিন লাখ ১৯ হাজার কোটি টাকা বা ১৫১ শতাংশ। ব্যাংকগুলোর প্রাথমিক তথ্যের ভিত্তিতে জুনভিত্তিক খেলাপি ঋণের হিসাব তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।

বিগত সরকারের সময় নীতিসহায়তার আড়ালে খেলাপি ঋণের তথ্য গোপন করার সুযোগ দিয়ে আসছিল কেন্দ্রীয় ব্যাংক। আবার বেশিরভাগ ক্ষেত্রে বড় ঋণগ্রহীতারা ঋণসীমা বাড়িয়ে কিংবা আরেক নামে ঋণ সৃষ্টি করে দায় সমন্বয় দেখাতো। সরকার পতনের পর এ ধরনের সুযোগ বন্ধ হয়েছে। আগে মেয়াদি ঋণ অনাদায়ী থাকার ছয় মাস পর থেকে মেয়াদোত্তীর্ণ ধরা হতো। তবে গত মার্চ থেকে ঋণ পরিশোধের মেয়াদ পার হওয়ার পরদিন থেকেই মেয়াদোত্তীর্ণ ধরা হচ্ছে।

এছাড়া, অনেক খাতের ব্যবসা-বাণিজ্য ভালো যাচ্ছে না। আবার অনেক শিল্প প্রতিষ্ঠানের কর্ণধাররা জেলে বা পলাতক। ফলে কিছু প্রতিষ্ঠান এখন বন্ধ আছে, লোকসানে পড়েছে অনেকে। সব মিলিয়ে ব্যাংকগুলোর প্রত্যাশিতভাবে ঋণ আদায় হচ্ছে না। এসব কারণে খেলাপি ঋণ লাফিয়ে বাড়ছে। এতে ব্যাংক খাতে মূলধন সংকট দেখা দিয়েছে। মুনাফা কমেছে বেশ কিছু ব্যাংকের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023