শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

আগামী জাতীয় নির্বাচনে ভোটার সংখ্যা ১৩ কোটি, ভোটকেন্দ্র ৪৫ হাজার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২০ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াতে যাচ্ছে প্রায় ১২ কোটি ৭৫ লাখে। ফলে ভোটকেন্দ্রও বাড়িয়ে প্রায় ৪৫ হাজারে উন্নীত করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ১৪৮টি ভোটকেন্দ্র থাকলেও এবার বাড়তে পারে আরও প্রায় ২ হাজার ৭৮৬টি। ইসি সূত্রে জানা গেছে, নতুন ভোটার অন্তর্ভুক্তির ফলে ভোটকেন্দ্র বাড়াতে খুব শিগগিরই একটি সমন্বয় সভা আহ্বান করা হবে। সভায় ভোটকেন্দ্র নির্ধারণ, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা–সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে।

ইসি জানিয়েছে, ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত বহু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নেই কিংবা দরজা-জানালা জরাজীর্ণ। এসব কেন্দ্র মেরামতের জন্য সংশ্লিষ্ট শিক্ষা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং এলজিইডিকে নির্দেশ দেওয়া হয়েছে।ভোটকেন্দ্র বাড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যাও বাড়বে। দ্বাদশ সংসদ নির্বাচনে আনসার, বিজিবি, পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ড মিলিয়ে প্রায় সাড়ে সাত লাখ সদস্য মোতায়েন ছিল। এবার সংখ্যাটি আরও বাড়তে পারে।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য বরাদ্দ জনপ্রতি ৪০০ টাকা থেকে ১,৮২০ টাকা পর্যন্ত নির্ধারিত ছিল। এবার কেন্দ্র বৃদ্ধির সঙ্গে সঙ্গে নির্বাচন ব্যয়ও বাড়বে বলে জানিয়েছে ইসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023