শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

এই সম্মান মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে: আনোয়ারা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল বিনোদন ডেস্ক
বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে মমতাময়ী মায়ের চরিত্রে বারবার হৃদয়ে স্থান করে নেওয়া কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম কথা বলতে গিয়ে আবেগে ভেসে গেলেন। দীর্ঘ অভিনয়জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। চোখের জলে একে একে শোনান নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের গল্প।
সোমবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এমনই এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। অনুষ্ঠান শুরুতেই গুণী এই শিল্পীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় বাচসাসের পক্ষ থেকে। তখনই কণ্ঠ রুদ্ধ হয়ে আসে তার-চোখ ভিজে ওঠে আবেগের জলে।
আনোয়ারা বলেন, ‘বাচসাস আমার অনেক আপন। বহুদিনের সম্পর্ক। আমি বাচসাসকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আজকের এই চোখের জল গ্লিসারিনের নয়, এটি সম্মান ও ভালোবাসার প্রতিফলন। এই যে সম্মান পেয়েছি, তা আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023