শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দেশের সব বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ হচ্ছে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি জানান এবারে অনারম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ হবে। তাই এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরের ক্ষেত্রে কোন আনুষ্ঠানিকতা থাকছেনা।

দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল নিজেদের মতো করে প্রকাশ করবে। বুধবার (০৯ জুলাই) মন্ত্রণালয়ের অফিস কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ নিয়ে এক আলোচনায় উপদেষ্টা এসএসসির ফল প্রকাশের বিষয়ে এসব তথ্য জানান।

প্রসঙ্গত, ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। গত ১৩ মে পরীক্ষা শেষ হয়েছিল। ১৯ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
প্রতিবারের মতো এবারেও শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ফল জানতে পারবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে। সেক্ষেত্রে পরীক্ষার নাম, বোর্ড, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও সাল উল্লেখ করে ফলাফল পাওয়া যাবে। পাশাপাশি প্রতিটি বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।

যেসব শিক্ষার্থী প্রতিষ্ঠানভিত্তিক ফল জানতে চায়, তাদের প্রতিষ্ঠানের প্রধান EIIN নম্বর ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইটের ‘রেজাল্ট কর্নার’ থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন। শিক্ষার্থীরা চাইলে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবে। এছাড়া ফলাফল মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও জানা যাবে। এজন্য নির্দিষ্ট ফরম্যাটে বার্তা লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। তবে এই পদ্ধতির বিস্তারিত নির্দেশনা ফল প্রকাশের দিন সকালে টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে জানানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023