শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

হিরো আলমকে মারধর
রিয়ামনি ও ম্যাক্স অভিকে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫

মুক্তজমিন বিনোদন ডেস্ক
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়ামনি ও বার ড্যান্সার ম্যাক্স অভি রিয়াজকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এই ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
কয়েক মাস আগে, রিয়ামনি ও অভির অবৈধ সম্পর্কের অভিযোগ তুলেছিলেন হিরো আলম। বিষয়টি ঘিরে তুমুল আলোচনা হয়। এরই মধ্যে শনিবার রিয়ামনি ও ম্যাক্স অভিকে হাতেনাতে ধরার অভিযোগ করেন হিরো আলম। এরপরই ভাইরাল হয় রিয়ামনির আটকের ভিডিওটি। ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাক্স অভিকে গাড়িতে তুলছে পুলিশ। এর কিছুক্ষণের মধ্যে রিয়ামনিকেও গাড়িতে তোলা হয়। এ সময় এলাকাবাসী বেশ হৈচৈ করছিলেন। ভুয়া ভুয়া বলে চেঁচাতে দেখা গেছে স্থানীয়দের।
হিরো আলমের অফিস স্টাফ সেলিম জানিয়েছেন, শনিবার রামপুরার উলন রোডের বাড়িতে গিয়ে দুজনকে হাতেনাতে ধরেছেন হিরো আলম। এলাকাবাসী দীর্ঘদিন ধরেই তাদের বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন। যেহেতু বাসাটা হিরো আলম ভাড়া নিয়েছিলেন, তাই তাকে ফোন দিয়ে প্রায়ই অভিযোগ করতেন এলাকাবাসী। কিছুদিন পরপরই রিয়ামনির বাসায় অবস্থান করতেন ম্যাক্স অভি রিয়াজ। দুজনের এ অনৈতিক সম্পর্ক মেনে নিতে না পেরে হিরো আলমকে অবগত করেন এলাকাবাসী। তাই শনিবার হিরো আলম হাজির হন বাসায়। একপর্যায়ে হিরো আলমকেই মারধর ও হেনস্তা করেন রিয়ামনি। এরপর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গণধোলাই দেন রিয়ামনি ও ম্যাক্স অভি রিয়াজকে। এরপর পুলিশ এসে দুজনকে আটক করে হাতিরঝিল থানায় নিয়ে যায়।
দুজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি। তিনি বলেন, রিয়ামনি ও বার ড্যান্সার ম্যাক্স অভি রিয়াজের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে আজ আদালতে চালান করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023