শিরোনাম :
বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

রায়মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইকবালকে সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার
বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রায় মাঝিড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেনের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইনছান আলীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অভিভাবক সদস্য শাহ আলম, শিক্ষক প্রতিনিধি রফিকুল ইসলাম মিঠু, মাষ্টার মোজাফফর রহমান, মতিউর রহমান মতি, আবু তালহা সেলিম, মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের প্রভাষক হেলাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক পার্থ সারথী দাস, ১০ম শ্রেনীর শিক্ষার্থী সামিউল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ তারা আগামীতে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে নেতৃত্ব দিবে। এজন্য তাদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। সেই সাথে লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলাম অ্যাকটিভিটিস করতে হবে। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতিসহ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে, শিক্ষার্থী সহ দেশ জাতীর সম্মৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ মোঃ আবু ইমরান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023