শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

‘লজ্জাজনক’, ভারত পাকিস্তানের জঙ্গি ছাউনি ধ্বংস করতেই বিবেক জেগে উঠল ট্রাম্পের?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৭ মে, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:মার্কিন মুলুকের তরফে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসনের প্রতিশ্রুতি ছিল, ভারতকে সন্ত্রাস দমনে সবরকম সাহায্য করতে প্রস্তুত তারা। এদিকে সার্জিক্যাল স্ট্রাইক হতেই সুর পাল্টালেন ট্রাম্প। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ভারতের সার্জিক্যাল স্ট্রাইককে লজ্জাজনক অ্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ পাক অধিকৃত কাশ্মীরের নয়টি এলাকায় সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারতীয় সেনা।

ধ্বংস করা হয়েছে নয়টি জঙ্গি ঘাঁটি। ঘটনাচক্রে ভারতে যখন ঘড়ির কাঁটায় গভীর রাত, মার্কিন যুক্তরাষ্ট্রে তখন মঙ্গলবার দুপুর। রয়টার্সের এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতীয় সেনার এই স্ট্রাইক লজ্জাজনক। হোয়াইট হাউসে থাকাকালীন তাঁর কাছে অপারেশন সিঁদুরের খবর পৌঁছায় বলে জানা গিয়েছে। এর পরেই সাংবাদিকদের মুখোমুখি হতেই তিনি ভারতের সেনাদের কার্যকলাপকে লজ্জাজনক বলে অ্যাখ্যা দিলেন।

গতকালই ভারত ছিল ‘বন্ধু’

ঘটনাচক্রে গতকালই মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসন ভারতের সমর্থনে বিবৃতি দেন। সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মাইক ভারতকে বাণিজ্যে নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ‘বন্ধু’ বলে অভিহিত করেন। পাশাপাশি তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে ভারতের সমস্ত পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে। এমনকি সন্ত্রাসবাদ দমনে ভারতকে সমর্থন করতে যা যা করণীয় সেসব কিছু মার্কিন যুক্তরাষ্ট্র করতে প্রস্তুত।

প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য

ভারতের প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি অনুযায়ী, বুধবার ক্যালেন্ডার অনুযায়ী ৭ মে গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটিতে ভারত বোমা বিস্ফোরণ করেছে। প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনার এই স্ট্রাইক খুব নির্দিষ্টভাবে জঙ্গি ঘাঁটিগুলির উপরেই করা হয়েছে। কোনও পাকিস্তানি সৈন্যবাহিনিকে এই সার্জিক্যাল স্ট্রাইকের সময় লক্ষ্য করা হয়নি। পাশাপাশি বিবৃতিতে বলা হয়েছে, উত্তেজনা তৈরি হতে পারে (এস্যালেটরি বা Escalatory) এমন কোনও আক্রমণ করা হয়নি ভারতের তরফে।

মার্কিন বিবৃতি ছিল বাণিজ্য চুক্তি নিয়েও

সোমবার ক্যাপিটল হিলে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসনের কথায় সন্ত্রাসবাদের পাশাপাশি গুরুত্ব পেয়েছিল ভারত মার্কিন বাণিজ্য চুক্তির প্রসঙ্গ। ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্বের বিভিন্ন দেশগুলির উপর মার্কিন যুক্তরাষ্ট্র চড়া হারে আমদানি শুল্ক বসিয়েছে। এর মধ্যে ভারতের জন্য সম্প্রতি কিছুটা সুর নরম করেছে মার্কিন মুলুক। সেই নরম সুরের কিছু কথাও এদিন শোনা গিয়েছিল মাইক জনসনের বিবৃতিতে। মার্কিন মুলুকের তরফে তাঁর প্রতিশ্রুতি ছিল, ভারতকে সন্ত্রাস দমনে সবরকম সাহায্য করতে প্রস্তুত তারা। প্রসঙ্গত, অতীতে লাদেনকে পাকিস্তানে ঢুকে মেরেছিল আমেরিকা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023